ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

চৌদ্দগ্রামে প্রবাসীর ঘুমন্ত স্ত্রী-পুত্রকে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুলাই, ২০২৩,  11:00 AM

news image

|| ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী-পুত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার গভীর রাতে পৗরসভার পাঁচড়া বেপারী বাড়িতে এঘটনা ঘটে। নিহতরা হলেন নিপা আক্তার (২৭) ও তার আট বছর বয়সী শিশুপুত্র আলী আহসান মুজাহিদ। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। পুলিশ মা ছেলের লাশ উদ্ধার করেছে। নিহত নিপা আক্তারের পিতা জালাল আহমেদের অভিযোগ, আনোয়ার হোসেনের সাথে তার ভাই মীর হোসেনের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। পূর্ব  বিরোধের জেরধরে মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ৯টায় নিপা আক্তার ছেলে আলী আহসান মুজাহিদকে নিয়ে পার্শ্ববর্তী মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যায়। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরের ভিতর প্রবেশ করে নির্মাণাধীন টয়েলেটে লুকিয়ে ছিল। রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় কাঠের টুকরো দিয়ে পিটিয়ে তাদের গুরুতর জখম করে। এসময় চিৎকার শুনে লোকজন এসে মুজাহিদ ও তার মা নিপা আক্তারকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মা-ছেলেকে পিটিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্ত শুভকে আটক করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম