ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

চেয়ারম্যান সমরের এক মিনিটের বাজার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২২,  5:18 PM

news image

মোঃ সাইফুল্লাহ: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর প্রতিবারের ন্যায় এবারও এক মিনিটের বাজারের  আয়োজন করে দুঃস্থ অসহায়দের জন্য  ঈদ সামগ্রী বিতরণ করেছেন। সাভারের হেমায়েতপুরে তার বাড়ির সামনে আজ সকালে এই অভিনব বাজারের আয়োজন করেন তিনি। এতে করে প্রায় এক হাজারের বেশি মানুষ ঘুরে ঘুরে এক মিনিটের বাজার উপভোগ করেছেন এবং সাথে সাথে চিনি, সেমাই, লাচ্চা, এমনকি জুতা, মুরগি, ঈদের পোশাক সহ সব কিছু পেয়েছেন। এক মিনিটের বাজারে আসা বৃদ্ধ সগীর আলী জানান, প্রতিবারের ন্যায় চেয়ারম্যান সমর এবারও এই সুন্দর আয়োজন করেছেন আমাদের জন্য। আমরা খুশি মত সবকিছু পেয়েছি। দোয়া করি চেয়ারমান যেন শতায়ু হয়। এ ব্যাপারে জানতে চাইলে ফখরুল আলম সমর জানান, আমি অসহায় মানুষকে মন থেকে ভালবাসি। শুধু এক মিনিটের বাজার নয়, প্রতি রমজানের প্রথম দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত আমি মানুষের জন্য প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করি ।ইফতার বিতরণ করি, এমনকি শাড়ি-লুঙ্গি চাল ডাল, তরিতরকারি এবং ঈদের বাজার সবই তাদের জন্য ব্যবস্থা করি। অসহায়-দুস্থ মানুষ ভালো থাক, এটাই আমার প্রত্যাশা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম