ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টায় বিজিবির বাধা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২৬,  12:10 PM

news image

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টা বডার গার্ড বাংলাদেশ (বিজিবির) বাধায় প্রতিহত হয়েছে। পরে তাদের ফিরিয়ে নিয়ে ভারত সীমান্তের কাছাকাছি রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  জানা যায়, শনিবার (১৩ জুন) দিবাগত ভোররাতে ৭৬/৭৭ পিলার দিয়ে ১১ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি তাদের প্রতিহত করে। পরে তাদেরকে ভারত সীমান্তের কাছাকাছি নিয়ে যায় বিএসএফ। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী। চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, পুশইনসহ সীমান্তের অপতৎপরতা রুখে দিতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি, অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে, একই সীমান্তের ৭৬ নম্বর পিলারের কাছ থেকে ধরে নেয়া বাংলাদেশি যুবককে এখনও ফেরত দেয়নি বিএসএফ। অন্যদিকে, কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। রোববার ভোরে উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে প্রতিহত করে বিজিবি। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন।ময়মনসিংহ সেক্টর কমান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের আন্তর্জাতিক ১০৬০ ও ১০৬৭ নম্বর পিলারের পাশ দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা করা হলে বাধা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম