ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২২,  10:31 AM

news image

হঠাৎ করেই চুয়াডাঙ্গার তাপমাত্রা কমে গেছে। তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত আর হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

শীতের শুরু থেকেই চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেশি। একদিনে জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রির উপর। ফলে শীতে কষ্টে রয়েছে নিম্ন আয়ের মানুষেরা। শ্রমিক শ্রেণির মানুষেরা কাজে যেতে পারছেন না। শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন তারা। আবহাওয়া অফিসের মতে, ভৌগলিক কারণে চুয়াডাঙ্গাতে বরাবরই শীতের সময় বেশি শীত এবং গরমের সময় বেশি গরম অনুভূত হয়। মৃদু শৈতপ্রবাহের প্রভাবে চুয়াডাঙ্গায় বেশি শীত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, আগামী দুই-একদিন শীতের এ ধারা অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম