ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

চুয়াডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২১ মার্চ, ২০২২,  10:46 AM

news image

ছবি : সংগৃহীত

বখাটের উত্ত্যক্তের জেরে চুয়াডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে মাসুমা খাতুন নামের এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এক বখাটের অপমান ও উত্ত্যক্ত সহ্য করতে না পেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন মাসুমা। এ ঘটনায় রোববার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন মেয়েটির বাবা। মাসুমা খাতুন স্থানীয় রেলবাজার আলিয়া মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি হকপাড়ার চা দোকানি আমিনুল ইসলামের মেয়ে। পরিবারের সদস্যরা জানান,

রবিবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় গলায় ওড়না দিয়ে ফাঁস দেন মাসুমা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান মাসুমা। নিহতের বাবা আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘শহরের আরামপাড়ার মোবারক হোসেনের ছেলে আবুল কালাম প্রায়ই আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। শুক্রবার সকালে রেলস্টেশন সংলগ্ন চায়ের দোকান পরিষ্কার করতে যায় মাসুমা। সেখানে মেয়েকে একা পেয়ে কালাম আবারও উত্ত্যক্ত করতে শুরু করে। সেসময় আমার মেয়েকে কুপ্রস্তাব দেয় কালাম। রাজি না হওয়ায় তাকে মারধর করে কালাম। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা সালিশের কথা বলেন। কিন্তু গত দুই দিনেও হয়নি সেই সালিশ।’ চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নিহত মাদ্রাসাছাত্রীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনা রাতেই নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। ওসি আরও জানান, ঘটনার পর বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত যুবক ও তার পরিবার। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম