ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

চুরি করে রাস্তা খনন করছে ওয়াসা-তিতাস: বিস্ফোরক মন্তব্য তাপসের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৪,  4:52 PM

news image

অনুমতি না পেয়ে ওয়াসা ও তিতাস চুরি করে রাস্তা খনন করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। শনিবার (৬ জুলাই) বিআইপি সম্মেলন কক্ষে ‘ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধারের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে এ কথা বলেন তিনি। মেয়র বলেন, বর্ষাকালে রাস্তা খননের জন্য কোনো সংস্থাকে অনুমতি দেবে না জানিয়ে আগেই নোটিশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর অনুমতি না পেয়ে চুরি করে ওয়াসা ও তিতাস রাস্তা খননের কাজ করছে। তাপস বলেন, জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে দীর্ঘস্থায়ীভাবে পুনরুদ্ধার করার বিকল্প নেই। সরকারি-বেসরকারি ভূমি দস্যুদের আগ্রাসন যতদিন বন্ধ হবে না, ততদিন জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়। এসব ভূমি দস্যুদের আগ্রাসন দূর করতে পারলে ঢাকা শহর জলাবদ্ধতা মুক্ত হবে। খাল দখলমুক্ত থাকবে। এ সময় মেয়র বলেন, বংশালে নিকটবর্তী স্থান দিয়ে না করে, দূরবর্তী স্থান দিয়ে নিষ্কাষণ ব্যবস্থা করা হয়েছে। ফলে পানি প্রবাহ ধীর হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আর বক্স কালভার্টের কারণে ধোলাইখাল পুরোপুরি দখলমুক্ত করা যাচ্ছে না। তবে একটি অংশকে নান্দনিক পরিবেশ করার চেষ্টা চলছে। মেয়র আরও বলেন, আদি বুড়িগঙ্গা দখলমুক্ত করা কঠিন কাজ ছিল। তবে আগামী ৫০ বছরেও আর কেউ দখল করতে পারবে না। প্রসঙ্গত, ২০২০ সালে ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি করপোরেশন বুঝে নেওয়ার চার বছর পার হলেও রাজধানীর জলাবদ্ধতার কোনো উন্নতি হয়নি। স্বল্প বৃষ্টি হলেই তলিয়ে যায় বিভিন্ন স্থান।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম