ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২৩,  4:55 PM

news image

গত ২রা এপ্রিল থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত টানা ১৫দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকরা হয় চুয়াডাঙ্গায়। গত মঙ্গলবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকরা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস আর গতকাল বুধবার তাপমাত্রা রেকর্ডকরা হয় ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকরা হয় ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। চৈত্র মাসে মৃদু থেকে মাঝারি ও বৈশাখের শুরুতে তীব্র থেকে অতি তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গার জনজীবন। টানা তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। একদিকে প্রচণ্ড রোদ, অন্য দিকে রমজান মাস; এই দুইয়ে মানুষের জীবন হাঁসফাঁস অবস্থা। এতে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও রিক্সা-ভ্যান চালকেরা। সূর্যের গনগনে আঁচে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রুগির সংখ্যা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ অবস্থা আরও ২-৩ দিন অব্যাহত থাকবে। আগামী ২২ এপ্রিলের পর অবস্থার উন্নতি হবে। আজ চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম