ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি মির্জা ফখরুলের

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৬,  2:44 PM

news image

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো একশোকবিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা কখনোই দেশের জন্য শুভ নয়। বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইন ও মানবাধিকারের প্রতি চরম অবমাননার শামিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেকোনো অপরাধের ক্ষেত্রে বিচারিক আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত হবে—এটাই জনগণের প্রত্যাশা। অথচ অস্ত্র উদ্ধারের নামে একজন রাজনৈতিক নেতাকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা দেশের মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ঘটনায়তিনি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন এবং অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে বিএনপি মহাসচিব উল্লিখিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি তিনি জীবননগর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম