ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

চুক্তি হলেও ইরানের আশপাশে থাকবে মার্কিন বাহিনী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৬,  12:23 PM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি হলেও যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি কমাচ্ছে না; বরং জাহাজ, যুদ্ধবিমান ও সেনা সদস্যদের ইরানের আশপাশেই মোতায়েন রাখা হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, চুক্তির সব শর্ত পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান শর্ত মানতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও বড় আকারে সামরিক অভিযান শুরু করবে। এদিকে ইরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া অযৌক্তিক। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় মতপার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান এই কার্যক্রম চালিয়ে যেতে পারবে। ট্রাম্প আরও দাবি করেন, চুক্তির অংশ হিসেবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখা হবে। বর্তমানে যুদ্ধবিরতি চললেও দুই পক্ষের অবস্থানে বড় ধরনের পার্থক্য থাকায় পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম