ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২ সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭ লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ জন দেশের চার জেলায় বন্যার আভাস

চীন-রাশিয়া সম্পর্ক পাথরের মতো শক্ত: বেইজিং

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ, ২০২২,  12:06 PM

news image

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও বেইজিং এবং মস্কোর মধ্যে বন্ধুত্ব এখনও ‘খুব শক্তিশালী’। একই সঙ্গে তিনি বলেছেন, ইউক্রেন-রাশিয়া সংকটে শান্তির জন্য মধ্যস্থতায় সহায়তা করতে প্রস্তুত আছে চীন গত কয়েক মাস ধেরে পূর্ব ইউরোপের প্রতিবেশী দুই দেশের মাঝে চলমান এই সংকটে বেইজিং অত্যন্ত কৌশলী কূটনৈতিক পথে হেঁটেছে। গত মাসে দুই দেশের ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্বের কথা উল্লেখ করে ঘনিষ্ঠ মিত্র মস্কোর নিন্দা জানাতে অস্বীকার করে বেইজিং। এমনকি ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘আগ্রাসন’ হিসেবে বলতেও নারাজ চীন। সোমবার এক বার্ষিক সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেছেন, দুই দেশের মাঝে বন্ধুত্ব একেবারে ‘পাথরের মতো শক্ত’ এবং উভয়পক্ষের ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা অনেক বেশি। তবে তিনি বলেছেন, চীন প্রয়োজনীয় মধ্যস্থতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে ইচ্ছুক।

সূত্র: ডয়েচে ভেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম