ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

চীনে ১১৩ যাত্রী নিয়ে বিমানে ভয়াবহ আগুন

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মে, ২০২২,  4:53 PM

news image

চীনে রানওয়েতে ছিটকে পড়ে একটি উড়োজাহাজে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১২ মে) দেশটির চংকিং বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ১১৩ যাত্রী এবং ৯ ক্রু ছিলেন। খবর চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলির। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তিব্বত এয়ারলাইনসটির ওই যাত্রীরা নিরাপদে রয়েছেন। তিব্বত এয়ারলাইনস জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। চীনা আরেকটি রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে,

সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, উড়োজাহাজটি থেকে তীব্র মাত্রায় কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন নেভাতে লোকজনকে রানওয়েতে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে।  ভিডিওটিতে আরও দেখা গেছে, প্লেনটির পাখা দুইটি জ্বলছে। এসময় আতঙ্কিত যাত্রীরা ঘটনাস্থল থেকে অন্যত্র সরে যায়। চংকিং জিয়াংবেই আন্তর্জাতিক বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, ৪০ জনেরও বেশি যাত্রী সামান্য আহত হয়েছেন। এর আগে গত মার্চে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়। দেশটির গুয়াংঝি অঞ্চলে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু সদস্য ছিলেন ও তারা সবাই মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম