ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

চীনে হাসপাতালে আগুন, নিহত ২১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৩,  5:25 PM

news image

চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালের রোগীদের বের করে আনা হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে বেইজিংয়ের অন্যতম হাসপাতাল চ্যাংফেং থেকে উদ্ধারকারী দলের কাছে ফোন করা হয়। এতে বলা হয়, ভয়াবহ আগুন লেগেছে হাসপাতালটিতে। কিছুক্ষণের মধ্যেই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বহু রোগীকে উদ্ধার করা হয়। কিন্তু ২১ জনকে বাঁচানো যায়নি। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা এখনও তল্লাশি চালাচ্ছেন। ভেতরে কোনো রোগী আটকে আছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ভেতরে প্রচণ্ড ধোঁয়া। রোগী ও স্বাস্থ্যকর্মীরা বিছানার চাদর বেয়ে জানালা দিয়ে নামার চেষ্টা করছেন। কেউ কেউ জানলার বাইরে লাগানো এসির ওপর আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবার দিনগত রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম