ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

চীনে স্কুলের ডরমেটরিতে আগুন, ১৩ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৪,  4:50 PM

news image

চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানে একটি স্কুলের ডরমেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ। দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, হেনানের ইয়ানসানপু গ্রামের ইয়িংকাই স্কুলের ওই ডরমেটরিতে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট তৎপরতা চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি একজন আহতও হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সিনহুয়া। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক স্টাফকে আটকও করা হয়েছে। এদিকে স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন চীনা নেটিজেনদের একাংশ। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক নেটিজেন লেখেন, ‘এটা খুবই ভয়ঙ্কর। ১৩টি পরিবারের ১৩ জন নিমিষে শেষ হয়ে গেলো। যদি এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের যথাযথ শাস্তি না দেওয়া হয়, তাহলে মৃতদের আত্মা শান্তি পাবে না।’ এর আগে গত নভেম্বরে চীনের শ্যাংজি প্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে ২৬ জন নিহত হয়েছেন। তার আগে জুলাই মাসে দেশটির উত্তরপূর্বাঞ্চলে একটি ব্যায়ামাগারের ছাদ ধসে নিহত হয়েছিলেন অন্তত ১১ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম