ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

চীনে রেস্টুরেন্টে আগুন, নিহত ২২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৫,  10:19 PM

news image

চীনের রিয়াওনিং প্রদেশের উত্তরপূর্বাঞ্চলের লিয়াওয়াংয়ে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স 

স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডকে ‘গভীর উদ্বেগজনক বলে’ মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। যারা এর পেছনে দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে বলা হয়েছে। গত বছর চীনে একটি আবাসিক এলাকায় গ্যাস লিকেজের কারণে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া মার্চে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে হেবেইতে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছিল। সেপ্টেম্বরে শেনজেনের দক্ষিণাঞ্চলে একটি উঁচু তলার ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম