ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

চীনে ফ্লাইওভার ধসে নিহত ৪, আহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২১,  2:22 PM

news image

ফ্লাইওভার ধসে চীনে চারজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।শনিবার (১৯ ডিসেম্বর) ইঝোও শহরে এই ফ্লাইওভারটি ধসে পড়ে। চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ফ্লাইওভারটির ৫০০ মিটার লম্বা একটি অংশ ধসে এক্সপ্রেসওয়ের ওপর পড়ে।

এসময় তিনটি ট্রাক নিচে পড়ে যায় এবং ধ্বংসস্তুপের নিচে একটি গাড়ি চাপা পড়ে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় সেতুটিতে মেরামত কাজ চলছিল। তদন্তে দেখা যায়, ১৯৮ টনের একটি ট্রাক পড়ে গিয়ে দুই টুকরো হয়ে গিয়েছে। এর সঙ্গেই আরও দুইটি গাড়ি চাপা পড়ে। উদ্ধারকাজে নেতৃত্ব দিতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান প্রাদেশিক গভর্নর এবং ডেপুটি গভর্নর। উদ্ধার কাজে ট্রাফিক পুলিশের পাশাপাশি ফায়ারসার্ভিসের কর্মীরাও যোগ দেয়। এর আগে ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ফ্লাইওভারটিতে যান চলাচল শুরু হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম