ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

চীনে জিমের ছাদ ধসে নিহত ১১

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২৩,  4:51 PM

news image

চীনে জিমের ছাদ ধসে অন্তত ১১ জন নিহত হয়েছে। ভুক্তভোগীদের অনেকেই কিশোর। যদিও চীনের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও এই তথ্য নিশ্চিত করেনি। স্থানীয় সময় রবিবার বেলা ৩টার দিকে চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় ছাদ ধসের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৫ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজন জীবিত আছেন। সিসিটিভির প্রতিবেদনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, জিমের পুরো ছাদ ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে কাজ করছেন। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন, ভারী বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে। খবরে বলা হয়েছে, এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম