ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী দেশে ফের কমলো সোনার দাম যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি বিজ্ঞানীদের সন্ধানে প্লাস্টিকখেকো ব্যাকটেরিয়া জাতীয় দল থেকে সরে গেলেন লুকাকু ঈদের ছুটির পর দ্বিতীয় দিনও সকাল ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

চীনে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৮

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  10:51 AM

news image

মধ্য চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিজিটিএন জানায়, স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বিকেলে আগুনের সূত্রপাত হয়।   চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, সোমবার বিকেল ৪টা ২২ মিনিটে আনিয়াং শহরের কাইজিন্দা ট্রেডিং কোম্পানী লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় দমকল বিভাগের উদ্ধারকারী দল।  জরুরি ব্যবস্থাপনা ও উদ্ধারকাজ পরিচালনার জন্য একই সময়ে ঘটনাস্থলে পৌঁছায় জননিরাপত্তা, ইমারজেন্সি রেসপন্স, শহর কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ সরবরাহ বিভাগের বিভিন্ন ইউনিট। স্থানীয় সময় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  আগুন লাগার কারণ জানা না গেলেও, অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত ‘সন্দেহভাজন অপরাধীদের’ হেফাজতে নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কাইজিন্দা ট্রেডিং শিল্প পণ্যের পাইকারি বিক্রেতা এবং ‘বিশেষ রাসায়নিকের’ ব্যবসা করত বলে জানা গেছে।   এর আগে, একই দিনে চীনের শানজি প্রদেশের রাজধানী তাইয়ুয়ানের কাছে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম