ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

চীনে এই প্রথম মানবশরীরে বার্ড ফ্লু শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল, ২০২২,  7:51 PM

news image

প্রথমবারের মতো চীনে মানবশরীরে এইচ৩এন৮ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। দেশটিতে চার বছর বয়সী এক শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়। তবে আশার কথা হলো এই যে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, মানুষের মধ্যে এইচ৩এন৮ বার্ড ফ্লুর ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম। খবর রয়টার্সের।  এইচ৩এন৮ বার্ড ফ্লু নিয়ে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) গতকাল মঙ্গলবার জানায়, মধ্যাঞ্চলের হেনান প্রদেশের চার বছর বয়সী এক ছেলের শরীরে ফ্লুর ধরনটি শনাক্ত হয়।  এ মাসের শুরুতে জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এনএইচসির ভাষ্য,

ওই শিশুর পরিবার বাড়িতে মুরগি পালন করে। এছাড়া তারা এমন একটি এলাকায় বসবাস করেন যেখানে প্রচুর বুনো হাঁস রয়েছে। কমিশন বলছে, পাখি থেকে সরাসরি শিশুটি আক্রান্ত হয়েছে। মানুষকে কার্যকরভাবে সংক্রমিত করার সক্ষমতা ধরনটির মধ্যে পাওয়া যায়নি। এনএইচসি এও জানায়, শিশুটির সংস্পর্শে আসা মানুষের মধ্যে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যায়নি। তারা বলছে, শিশুটির আক্রান্ত হওয়ার ঘটনা এক প্রজাতি থেকে অন্য প্রজাতির সংক্রমণ। ব্যাপক আকারে সংক্রমণ ছড়িয়ে পড়ার তেমন ঝুঁকি নেই। এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন মানুষকে মৃত ও অসুস্থ পাখি থেকে দূরে থাকতে সতর্ক করেছে। এছাড়া কারও জ্বর অথবা শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম