ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে, ২০২৬,  12:08 PM

news image

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৬১ জন। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা কারখানার আশপাশের তিন কিলোমিটার এলাকার লোকজনকে সরিয়ে নেন। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে প্রায় ৫০০ কর্মী অংশ নেন। ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হয়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। কর্তৃপক্ষ জানায়, কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার গুদাম উদ্ধারকাজে ঝুঁকি তৈরি করছিল। দ্বিতীয় দফা দুর্ঘটনা এড়াতে এলাকা আর্দ্র রাখাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাছাকাছি একটি আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি। চীনের প্রেসিডেন্ট  শি জিনপিং নিখোঁজদের খুঁজে বের করা এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। স্থানীয় এক বাসিন্দা জানান, বিস্ফোরণের প্রভাবে তাঁর বাড়ির জানালার কাচ ভেঙে গেছে এবং দরজা-জানালার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। লিউইয়াং শহর আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত এবং বিশ্বে বৃহত্তম উৎপাদন কেন্দ্রগুলোর একটি হিসেবে বিবেচিত। তবে চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নতুন নয়; এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশে একই ধরনের ঘটনায় ১২ জন নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম