ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

চীনের সঙ্গে ব্রিটেনের স্বর্ণযুগের সম্পর্ক শেষ হয়েছে : ঋষি সুনাক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  6:39 PM

news image

বিবিসির সাংবাদিককে পেটানোর পর চটেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, এ ঘটনার মাধ্যমে চীন ও যুক্তরাজ্যের সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়েছে। গতকাল চীনের সাংহাইতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের নিউজ সংগ্রহ করতে গেলে এ সময় পুলিশের হাতে বিবিসির সাংবাদিক মারধরের শিকান হন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। খবর আল জাজিরা। বৈদেশিক নীতি নিয়ে এই প্রথম মুখ খুলেছেন সুনাক। তিনি বলেন, চীনের সঙ্গে তথাকথিত যে স্বর্ণযুগের সম্পর্ক তা শেষ হয়েছে। লন্ডনের লর্ড মেয়রের এক ভোজসভায় তিনি বলেন, চীনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কারণ চীন তার সমস্ত প্রভাব খাটিয়ে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারে কাজ করে যাচ্ছে। সুতরাং পরিষ্কার করে বলতে হচ্ছে স্বর্ণ যুগের সময় পার হয়ে গেছে। যদি আমরা চীনের সঙ্গে সম্পর্কের আগের ধারা চিন্তা করি তাহলে সেটি আমাদের সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়ীক ধারায় প্রভাব ফেলবে। সুনাক বলেন, তার সরকার ইন্দো প্যাসিফিক মিত্রদের সঙ্গে বাণিজ্য এবং নিরাপত্তাকে গুরুত্ব দিবে। তিনি আরও যোগ করেন, এই অঞ্চলে অর্থনীতি এবং নিরাপত্তা এখন দৃশ্যমান। সুনাকের কনজারভেটিভ পার্টির কেউ কেউ প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন, তাকে তার পূর্বসূরি লিজ ট্রাসের চেয়ে চীনের প্রতি কম কটূক্তি হিসাবে বিবেচনা করেছেন। প্রধানমন্ত্রীর দৌড়ে তিনি যখন লিজ ট্রাসের সঙ্গে প্রতিযোগিতা করেন তখন তিনি ঘোষণা দেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারলে চীনের বিরুদ্ধে তিনি কঠোর হবে। কারণ এশিয়ান পরাশক্তিকে দেশীয় এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য চীন তিনি হুমকি মনে করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম