ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৬,  7:57 PM

news image

চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে বেইজিংকে আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ ‎বৃহস্পতিবার সকালে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী। আমরা দেশটির বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি, যা কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।’ অনুষ্ঠানে বাংলাদেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন আছে বলেও জানান খন্দকার আব্দুল মুক্তাদির।  এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। এ অনুষ্ঠান থেকে গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। গ্রিন টেক্সটাইল শিল্পের বিশেষায়িত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিদল। প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, সেমিনার ও প্যানেল আলোচনায় চীন ও বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। তিন দিনের এই আয়োজন চলবে আগামী ১৬ মে পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম