ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

চিলিতে ভয়াবহ দাবানলে ১৯ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৬,  11:03 AM

news image

চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করায় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সে খবরে বলা হয়, রাতের বেলায় আবহাওয়ার কিছুটা উন্নতির ফলে কয়েকটি আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও সবচেয়ে বড় দাবানলগুলো এখনো সক্রিয় রয়েছে। বর্তমানে ৩০টিরও বেশি এলাকায় দাবানলের সঙ্গে লড়াই চালাচ্ছে দেশটির দুর্যোগ বিভাগ। স্থানীয় সময় সোমবার নিরাপত্তামন্ত্রী লুইস কর্দেরো জানান, ‘আজ আমাদের যে পূর্বাভাস রয়েছে, তা হলো উচ্চ তাপমাত্রা এবং সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে পুরো অঞ্চলে নতুন করে আগুনের সূত্রপাত। মধ্য ও দক্ষিণ চিলির বিভিন্ন অংশে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, যেখানে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস (৯৯ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত উঠতে পারে।’ রয়টার্সের খবরে বলা হয়, নিহতদের বেশিরভাগই পেনকো শহরের বাসিন্দা, যা আঞ্চলিক রাজধানী কনসেপসিওনের ঠিক উত্তরে অবস্থিত একটি ছোট উপকূলীয় শহর। সোমবার সকালে যখন দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছিলেন , তখন সেখানে হাজারো মানুষ তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে প্রয়োজনীয় জিনিস খুঁজে বেড়ান। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৩২৫টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ১ হাজার ১০০টি বাড়ির ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে। সোমবার বিকাল পর্যন্ত চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, দেশজুড়ে ৩৪টি দাবানলের সঙ্গে দমকলকর্মীরা লড়াই করছেন। সবচেয়ে বড় দাবানলগুলো নুবলে ও বায়োবিও অঞ্চলে, যেখানে প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিচ ‘রাষ্ট্রীয় বিপর্যয়’ ঘোষণা করেছেন। এখন পর্যন্ত ৩৫ হাজার হেক্টরের বেশি এলাকা (প্রায় ১৩৫ বর্গমাইল) পুড়ে গেছে, যা প্রায় ফিলাডেলফিয়া শহরের সমান। সবচেয়ে বড় দাবানলটি কনসেপসিওনের উপকণ্ঠে ১৪ হাজার হেক্টরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। চিলি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট ফায়ার ল্যাবরেটরির অধ্যাপক ও গবেষক মিগুয়েল কাস্তিয়ো বলেন, শুকনো জ্বালানি উপাদানের আধিক্য এবং দীর্ঘদিনের উচ্চ তাপমাত্রা—এই দুই কারণ সাম্প্রতিক দাবানলগুলোকে এত প্রাণঘাতী করে তুলেছে। তিনি বলেন, ‘৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা টানা কয়েকদিন ধরে চলছে, যা কনসেপসিওন এলাকার জন্য বিরল। এক বা দুই দিন স্বাভাবিক, কিন্তু চার বা পাঁচ দিন নয়।’ চিলি ও আর্জেন্টিনা—দু’দেশই নতুন বছর শুরু করেছে তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে, যা জানুয়ারিতেও অব্যাহত রয়েছে। চলতি মাসের শুরুতে আর্জেন্টিনার পাটাগোনিয়া অঞ্চলে দাবানলে প্রায় ১৫ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম