ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

চিলিতে দাবানলে নিহত ১৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  10:04 PM

news image

দক্ষিণ আমেরিকার দেশ চিলির বিভিন্ন জায়গায় দাবানলে ১৩ জন নিহত এবং অন্তত ১৪ হাজার হেক্টর (৩৫ হাজার একর) জমি পুড়ে গেছে। গ্রীষ্মকালীন তাপদাহে দেশটির দক্ষিণাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর: বার্তা সংস্থা রয়টার্স’র। সান্তা জুয়ানা শহরে একজন অগ্নিনির্বাপনকর্মীসহ ১১ জন নিহত হয়েছেন। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের বিওবিও অঞ্চলে সান্তা জুয়ানা শহরের অবস্থান। অন্যদিকে দক্ষিণাঞ্চলের লা অরাকনিয়ায় জরুরি সহযোগিতা কাজে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারটির পাইলট ও একজন মেকানিক নিহত হয়েছেন।  বিওবিও এবং প্রতিবেশী এলাকা নুবলে কৃষি ও বনায়ন খাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশজুড়ে ৩৯টি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে এবং এর ফলে শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি ছেড়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। শুক্রবার নুবল অঞ্চলের রাজধানী চিলিয়ানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে জানায় আবহাওয়া অফিস। গরমের পাশাপাশি দ্রুতগতির বাতাস থাকায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম