ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

চিটাগাং সার কারখানার উৎপাদন বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২৩,  12:38 PM

news image

স্বাভাবিক গ্যাস সরবরাহ না পাওয়ায় দেশের অন্যতম বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন বন্ধ রাখা হয়েছে। রোববার (৭ মে) সকালে সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। (৫ মে) শুক্রবার থেকে গ্যাস সরবরাহ ঠিকভাবে না মেলায় সার উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিইউএফএল সূত্র থেকে জানা যায়, সিইউএফএল পূর্ণ ক্ষমতায় চালু রাখতে দৈনিক ৪৭ থেকে ৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। গ্যাসের চাপ এর চেয়ে কম থাকলে কারখানা চালু রাখা সম্ভব হয় না।

শুক্রবার (৫ মে) থেকে কারখানায় চাহিদার বিপরীতে গ্যাসের চাপ কমে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানার উ’ৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হন। গত দুই দিনেও স্বাভাবিক গ্যাস সরবরাহ না পাওয়ায় কারখানার উৎপাদন সচল করা যায়নি। ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, সার উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত সময়ের মধ্যে কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কারখানার উৎপাদন বন্ধ থাকায় দৈনিক কমপক্ষে তিন কোটি টাকা লোকসান হচ্ছে। উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির বছরে ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম