ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১

চিকেনস নেক নিয়ে মোদির উদ্বেগ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৬,  11:17 AM

news image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের চিকেনস নেক খ্যাত শিলিগুড়ি করিডরকে আলাদা করার চেষ্টা করছে কিছু টুকরো টুকরো গ্যাং। শিলিগুড়িতে নির্বাচনি প্রচারণায় গিয়ে এমন উদ্বেগ প্রকাশ করে তিনি এর পিছনে মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি আছে বলে অভিযোগ করেছেন। রোববার (১২ এপ্রিল) শিলিগুড়ির কাউয়াখালীতে নির্বাচনি প্রচারণা থেকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, শিলিগুড়ি ভারতের জাতীয় সড়ক সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোর কেবলমাত্র শব্দ নয়, তৃণমূলের সরকার তোষণের রাজনীতির কারণে ভোট ব্যাংককে খুশি করতে এই কাজ করেছে। গোটা দেশে একটা টুকরো টুকরো গ্যাং আছে উল্লেখ করে মোদি বলেন, এই গ্যাং শিলিগুড়ি করিডোরকে দেশ থেকে আলাদা করার হুমকি দিয়েছে। তোষণের রাজনীতির কারণে এই তৃণমূল সরকার এইসব লোকদের সড়ক থেকে একেবারে সংসদ পর্যন্ত সমর্থন দেয়। এটাই তৃণমূলের আসল চেহারা। তোষণের রাজনীতির উদাহরণ দিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে রাজ্য সরকারের বাজেটে মাদরাসার উন্নয়নে তৃণমূল সরকার ৬০০০ কোটি রুপির অর্থ বরাদ্দ করেছে। অথচ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বাংলার সরকার বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেনি।  এদিকে নির্বাচনি প্রচারণায় থেকে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ছাড় দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, যারা বাংলা বিরোধী, সেই বিজেপিকে একটি ভোটও দেবেন না। তাদের কোন অধিকার নেই বাংলায় এসে ভোট চাওয়ার। মমতার দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই ভোটার তালিকা দিয়েই ভোট করে প্রধানমন্ত্রী হয়েছেন, তাই আগে আপনি পদত্যাগ করুন। স্বরাষ্ট্রমন্ত্রীও হয়েছিলেন, ক্ষমতা থাকলে, হিম্মত থাকলে তারও পদত্যাগ করা উচিত। আগামী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম