ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৪,  3:26 PM

news image

ভারত বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এই বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। বিশ্বকাপ ব্যর্থতার এক প্রশ্নের জবাবে সাকিব বলে ছিলেন চোখের সমস্যার কারণে সঠিকভাবে বল খেলতে পারছিলেন না তিনি। বিপিএল শুরু আগে সেই সমস্যা আবারও ভোগাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। রোববার (১৪ জানুয়ারি) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুর রাইডার্সের অনুশীলনের সময় ছিল সকাল ১১ টায়। সবাই ঠিক সময়ে আসলেও, সাকিব মাঠে প্রবেশ করে এক ঘন্টা পরে। তবে এদিন সাকিবকে দেখা গেল অন্য রূপে। ব্যাটিং অনুশীলনের সময় চোখে চশমা পরে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের সময় যে সমস্যা শুরু হয়েছিল, সেটা এখনও ভোগাচ্ছে তাকে। বল দেখতে অসুবিধা হওয়ায় চশমা পরে মাঠে নামেন তিনি। এদিন টেনে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন সাকিব। এ সময় তার পিছনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী। তার অধীনেরই রিহ্যাব করেছেন টাইগার পোস্টারবয়। জানা গেছে, চোখের সমস্যার কারণে বল দেখতে এবং ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছেন না সাকিবের। তাই দু একদিনের মধ্যেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন তিনি। যদি রিপোর্ট ভালো আসে, তাহলে বিপিএলের শুরু থেকে খেলবেন তিনি। অন্যথায় মিস করতে পারে শুরু কয়েকটি ম্যাচ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম