ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দীপু মনি একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারি সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে জোরালো হচ্ছে ডিজিটাল রূপান্তর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী সবচেয়ে প্রিয় প্রতিপক্ষের নাম জানালেন নেইমার স্বর্ণের দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা হজ শেষে ফিরেছেন ৭৩০৭৬ বাংলাদেশি ৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন সোভান্তে পাবো

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর, ২০২২,  4:01 PM

news image

মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার পেলেন সুইডিশ জিনতত্ত্ববিদ বিজ্ঞানী সোভ্যান্তে পাবো। বাংলাদেশ স্থানীয় সময় সোমবার (০৩ অক্টোবর) সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন ঘোষণা করে হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর যথাক্রমে ৬ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। মাঝে শনি ও রোববার বিরতি দিয়ে সোমবার ১০ অক্টোবর শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে গত দুই বছরের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে স্টকহোমের নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে। সেখানেই নোবেল পুরস্কারের মূল্য ১ কোটি সুইডিশ ক্রোনারের (প্রায় ৯ লাখ ডলার) পাশাপাশি বিজয়ীদের হাতে ১০ ডিসেম্বর একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে। ১৯০১ সাল থেকে ফিজিওলজি বা মেডিসিনে ১১২টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম