ঢাকা ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

চাহালের হ্যাটট্রিকে রাজস্থানের নাটকীয় জয়

#

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল, ২০২২,  10:26 AM

news image

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজের শেষ ওভারে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে রাজস্থান রয়্যালসকে জয়ে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। সোমবার রাতে কলকাতাকে ৭ রানে হারিয়ে দুইয়ে উঠেছে দলটি। ৬ ম্যাচে ৮ পয়েন্ট রাজস্থানের। জস বাটলারের সেঞ্চুরি ছাপিয়ে শ্রেয়াস আইয়ার নায়ক হওয়ার সব বন্দোবস্ত করেছিলেন। কিন্তু তাতে বাধা দেন যুজবেন্দ্র চাহাল। প্রথম ৩ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেওয়া এই এই স্পিনার নিজের শেষ ওভারে বল করতে এসে হিসাবনিকাশ ওলটপালট করে দেন। ২১৮ রানের লক্ষ্যে ১৬ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১৭৮ রান। শেষ চার ওভারে দরকার ৪০ রান। কিন্তু ১৭তম ওভারের প্রথম বলে ভেঙ্কটেশ আইয়ারকে স্টাম্পিংয়ে ফেরান চাহাল।

তারপর ওই ওভারের চতুর্থ বলে থামান শ্রেয়াসকে, রিভিউ নিয়েও জীবন বাঁচাতে পারেননি কলকাতা অধিনায়ক। ৫১ বলে ৭ চার ও ৪ ছয় ৮৫ রানে আউট তিনি। পরের দুই বলে শিবম মাভি ও প্যাট কামিন্সকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন চাহাল। রাজস্থানের জার্সিতে পঞ্চম ক্রিকেটার ও আইপিএলের ২১তম হ্যাটট্রিক করেন ৩১ বছর বয়সী লেগস্পিনার। ১৮তম ওভারে উমেশ যাদব ব্যাট হাতে ২০ রান তুলে ফের ম্যাচের নাটাই তুলে দেন কলকাতার হাতে। তাতে শেষ ২ ওভারে ১৮ রানের সহজ লক্ষ্য দাঁড়ায় তাদের সামনে। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা আর ওবেড ম্যাককয়ের ওভারে প্রয়োজনীয় রান নিতে পারেনি দল। ম্যাককয় শেষ ওভারে শেলডন জ্যাকসন ও উমেশকে ফিরিয়ে কলকাতাকে ১৯.৪ ওভারে ২১০ রানে গুটিয়ে দেন। ৪ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন চাহাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম