ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন

চাল রফতানির নিষেধাজ্ঞা তুলল ভারত

#

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  4:17 PM

news image

চাল রফতানিতে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে ভারত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে এক নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। ২০২৩ সালের ২০ জুলাই বিশ্ববাজারে চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সে সময় দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এবং দাম নিয়ন্ত্রণে আনতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। প্রায় ১৪ মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো। সেই সঙ্গে রফতানি শুল্কও কমানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রফতানি শুল্কের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানো হয়েছে। এই নির্দেশনার অধীনে বাসমতি নয় এমন সব ধরনের চাল রফতানি করতে পারবেন দেশটির রফতানিকারকরা। সরকারের এই সিদ্ধাভারতন্তকে স্বাগত জানিয়েছেন তারা। চাল রফতানিকারক সুরজ আগরওয়াল বলেন, ‘বাসমতি ছাড়া অন্যান্য চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ভারতের এই সাহসী সিদ্ধান্ত কৃষি খাতের জন্য একটি গেম-চেঞ্জার।’ তিনি আরও বলেন,‘কৌশলগত এই পদক্ষেপ শুধু রফতানিকারকদের আয়কেই বাড়িয়ে তুলবে না বরং, কৃষকদের ক্ষমতায়ও করবে।’ আরেক চাল রফতানিকারক কেশব কেআর হালদার সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। এর আগে তিনি সরকারের কাছে অবিলম্বে এই নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম