ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

চাল প্যাকেট করে বিক্রি করা যাবে না : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২২,  4:23 PM

news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের বাজার থেকে চাল কিনে প্যাকেটজাত করে তা আবার বিক্রি করা যাবে না। এটা যাতে কেউ করতে না পারে সেজন্য একটি আইন করা হচ্ছে। বুধবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, দেশের বাজার থেকে চাল কিনে যারা প্যাকেট করে বিক্রি করে, তারা দেশের বাজার থেকে চাল কিনতে পারবেন না। এ-সংক্রান্ত একটি আইন প্রণয়ন করার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, চালের বাজার নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুত ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই রাজধানীসহ সারাদেশে অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন টিম ও প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম