ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৫,  3:09 PM

news image

চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।  বুধবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ সহযোগিতা চান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর চাল আমদানি করা হয়েছে ও মজুতও আগের চেয়ে প্রচুর। এ ছাড়া ফলনও ভালো হয়েছে। এরপরেও বাজারে দাম বেশি।  তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলেও এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা দরকার। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাজারে সোনালি মুরগীর দামও বেড়েছে। কোল্ড স্টোরেজ নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, জুনের ভেতরে যে প্রকল্পগুলোর কাজ শেষ হয়েছে, তা বাস্তবায়ন হলে কতটুকু কৃষক উপকৃত হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। আবার বৃষ্টির পানি ধরে রাখা এবং খাল খনন নিয়েও কাজ করা হচ্ছে। এ সময় মুরাদনগরের নারী নির্যাতন নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় জড়িতদের সঙ্গে সঙ্গেই আইনের আওতায় আনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম