ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

চালের দাম কমতে শুরু করেছে : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২২,  6:21 PM

news image

এবছর আউশ মৌসুম জুড়ে আবহাওয়ার বৈরীতা ছিলোনা। তাই অন্যান্য বছরের তুলনায় ফলন হয়েছে ভালো আবার বাজারে এই ধানের দামও মিলছে বেশ চড়া। সবমিলিয়ে আউশে আশা পূরণ হয়েছে কৃষকের। রোববার (২৮ আগস্ট) সকালে নওগাঁর বেশকয়েকটি আউশের মাঠপরিদর্শন শেষে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী বলেন, আউশধান উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে। পহেলা সেপ্টেমবর থেকে খাদ্যবান্ধব কর্মসূচী চালু হতে যাচ্ছে। এর পাশাপাশি আউশ ধানের চাল বাজারে নামলে চালের দাম অবশ্যই কমে আসবে বলে দৃঢ বিশ্বাস করেন তিনি। মন্ত্রী ব্যবসায়ীদের হুশিয়ারী দিয়ে বলেন, চালের যথেষ্ঠ মজুদ আছে। অজথায় ভোক্তাদেরকে কষ্ট দিয়ে অধিক মুনাফা করার চেষ্টা করবেন না। এ সময় মানুষকে স্বস্তিতে রাখার জন্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা দেন খাদ্যমন্ত্রী। পরিদর্শনের সময় স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এর সঙ্গে সঙ্গে ধানের ভালো দাম পাবার আশ্বাও দেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম