ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, মুন্সিগঞ্জে চারজনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৪,  3:57 PM

news image

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ছিনতাইয়ের জন্য অটোচালক আশরাফুল ইসলাম (৩০) হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন। এ ছাড়া ওই মামলার অপর আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রুবেল ইসলাম নয়ন (৩৩), মোহাম্মদ রাজেল (২৮), আকরাম মোল্লা (২৫) ও হাসান শেখ (২৫)।

এছাড়া তিন আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেন তোফাজ্জল ও সবুজ শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু। তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করেন। ওই মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ তিন বছরের অধিক সময় সার্বিক বিচারকার্য শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার পেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম