ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

চার মাস পর ময়মনসিংহ মেডিকেলে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুলাই, ২০২২,  12:40 PM

news image

চার মাস পর ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ইউনিটটিতে গত ২৮ ফেব্রুয়ারি সবশেষে এক শিশুর মৃত্যু হয়েছিল। ডা. মুন জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় নেত্রকোনার মোহাম্মদ খান (৭২) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া আইসিইউতে চিকিৎসাধীন একজনসহ করোনা ইউনিটের মোট ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভ। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৯ জন। আর ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ১০১ জন। এছাড়া করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন পাঁচ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম