ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি ১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি

চাপে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৩,  12:03 PM

news image

টেস্ট ফরম্যাট মানে রয়ে-সয়ে, দেখেশুনে খেলা। তা যেন মাঝেমধ্যে ভুলে যায় শান্ত-মমিনুলরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে তড়িঘড়ি করে রান তুলতে গিয়ে দলের বিপদ ডেকে আনলেন টপ অর্ডার ব্যাটাররা। স্বস্তি নিয়ে প্রথম সেশন পার করার বদলে চাপে থেকেই মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ। আজ বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে সাবধানী শুরু করেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দলীয় ২৯ রানের মাথায় মিচেল স্যান্টনারের বলে তুলে মারতে গিয়ে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন জাকির। ২৪ বলে ৮ রান আসে এই বাঁহাতির ব্যাট থেকে। এর পরের ওভারেই এজাজ প্যাটেলের বলে লাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জয়। ৪০ বলে ১৪ রান করেন ডানহাতি এই ব্যাটার। এই দুইজনের বিদায়ের পর অভিজ্ঞ মমিনুল হক ও অধিনায়ক নাজমুল শান্তও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। দলীয় ৪১ রানে মমিনুল ও ৪৭ রানে শান্ত বিদায় নিলে হতাশা বাড়ে স্বাগতিকদের। মমিনুল পাঁচ ও শান্ত ৯ রান করেন। এরপর তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপুকে সঙ্গী করে চাপ সামাল দিচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই দুইজনের ব্যাটে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে চার উইকেটে ৮০ রান। মুশফিক ১৮ রানে ও দিপু ১৪ রানে অপরাজিত আছেন। সিলেটে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফলে এই টেস্ট জিতলে বা ড্র করলেও প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। সেই সুযোগ লুফে নিতে পারে কি না বাংলাদেশ, তা তো সময়ই বলে দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম