ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

চান্দিনা পৌরসভার সব সড়কের বেহাল দশা! চরম দূর্ভোগে পথচারী

#

১১ জুন, ২০২২,  12:31 PM

news image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: চান্দিনা পৌরসভার সব সড়কের বেহাল দশা। জ্যৈষ্ঠের শেষ দিক, সামনেই আষাঢ়! সামান্য বৃষ্টির পানিতেই সড়কের এমন অবস্থা! সাধারণ মানুষের ভয়াবহ এমন দুর্ভোগ যেন নজরেই আসছেনা চান্দিনা পৌর কর্তৃপক্ষের। পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল এই দশা দীর্ঘদিন ধরে। সড়কের টেন্ডার হচ্ছে-হবে এমন আশার বাণীই শোনাচ্ছেন পৌর কর্তৃপক্ষ। অথচ সাধারণ মানুষের অভিযোগ পৌরসভার সড়কের টেন্ডার প্রাপ্তির পর কাজ শুরু আর সরষের ভিতরে ভূত যেন একই কথা। অতীতে পৌরসভার কয়েকটি রাস্তায় একই বছরে ২ বার টেন্ডার হওয়ার ঘটনাও ঘটেছে। টেন্ডার হলেই সড়কের কাজ নিয়ে যান অদৃশ্য হাওয়া বাবারা। টেন্ডার পান একজন অথচ সেটায় ভাগড়া বসান ৩-৪ জন। সাব কন্টাক্টে কাজও করেন অনেকে। বিভিন্ন ঘাটে সম্মানি দিতে গিয়ে সড়কের মূল কাজের মান দুর্বল হয়ে পড়ে। টেকসই হয় না সড়ক। ৩-৪ মাস পরে আবার সামান্য বৃষ্টিতে সড়ক ফিরে যায় তার পুরনো রূপে। চান্দিনা পৌরবাসীর বহুদিনের এই সড়কের দুর্ভোগ লাঘবে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন স্থানীয় পৌরবাসী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম