ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চান্দগাঁওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০২৩,  6:10 PM

news image

নগরীর চান্দগাঁওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাতে চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন বাংলানিউজকে বলেন, চালক খালি গাড়ি পার্কিং করে চায়ের দোকানে যায়। গাড়িতে তখন হেলপার ছিল। হঠাৎ গাড়িতে পেছন থেকে আগুন ধরে যায়। প্রকৃত কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, সিঅ্যান্ডবি এলাকায় একটি বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে-তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম