ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

চাটখিলে শিশু ছাএ ধর্ষনের চেষ্টায় মসজিদের ইমাম গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২২,  1:01 PM

news image

চাটখিল উপজেলা প্রতিনিধি : চাটখিল উপজেলার  ৩নং পরকোট ইউনিয়নের টেকনোভিশন স্কুলের এক শিশু শিক্ষার্থী (৬) কে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে নুর মোহাম্মদ রুবেল (২৬) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ । আটক রুবেল পশ্চিম পরকোট গ্রামের চাঁন মিয়ার ছেলে।থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে রুবেল টেকনোভিশন স্কুলের এক শিক্ষকের মেয়েকে সকালে আরবি পড়াতে আসে। সেখান স্কুলে যাওয়ার সময় রুবেল ঐ শিশুটিকে টেকনোভিশন স্কুলের একটি কক্ষে জোর পূর্বক নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে রুবেল পালিয়ে যায়।বৃহস্পতিবার রাতে শিশুটির মা চাটখিল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে রাতেই রুবেল কে তার বাড়ি থেকে গ্রেফতার করে।এব্যাপারে নারী ও শিশু নির্যাতন আইনের ৯/৪/ক ধারায় চাটখিল থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান জানান, শুক্রবার (১ এপ্রিল) বিকেলে গ্রেপ্তার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম