ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

চাটখিলে সুবিধা বঞ্চিত শিশুদেরকে ঈদ সামগ্রী প্রদান

#

নিজস্ব প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২৩,  3:48 PM

news image

চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন  অল অফ ওয়ান বিডি চাটখিল। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়া বিদ্যালয় চাটটখিল আলো দিশারীতে আয়োজিত এই বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল ঐক্য কল্যান পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পলাশ। উপস্থিত ছিলেন, অল অফ ওয়ান বিডি চাটখিলের সভাপতি ইসমাইল হোসেন, সহ সভাপতি মো:নজরুল ইসলাম, সহ-সভাপতি মিথীলা প্রীয়াসী,  সহ-সাধারণ সম্পাদক নাইমুর রহমান, সামছুল ইসলাম স্বপন ধর্ম বিষয়ক সম্পাদক, আল আমিনসহ সদস্যবৃন্দ। প্রসঙ্গত যে, প্রবাসী রুবেল হোসেনের অনুদানে সুবিধা বঞ্চিত ৫০টি  শিশু পরিবারকে  সেমাই চিনিসহ নানারকম ঈদ সামগ্রী বিচরণ করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম