ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

চাটখিলে শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মার্চ, ২০২২,  3:51 PM

news image

নোয়াখালীর চাটখিলে বদলকোট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকককে লাঞ্চিত করার প্রতিবাদে সে স্কুলের শত শত শিক্ষার্থী শ্রেনি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ মিছিল করে এবং মানববন্ধন করেছে। এই সময় তারা শিক্ষক আবুল কালাম আজাদকে লাঞ্চনাকারী নব র্নিবাচিত স্কুল ব্যাবস্থাপনা কমিটির সদস্য আরিফ খান কাঞ্চনেকে স্কুল কমিটি থেকে অপসারন এবং তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে শ্লোগান দিতে থাকে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা এইসব কর্মসুচী পালন করে পরে পুলিশ প্রশাসন এবং শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যৌথ বৈঠকে এই ঘটনার বিচারের আশ^াস দিলে তারা আন্দোলন স্থগিতের ঘোষনা দেয়।  স্থানীয়রা জানান, ২৬ মার্চ সন্ধ্যায় সদ্য নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্য আরিফ খান কাঞ্চন স্কুলের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদকে তুচ্ছ ঘটনায় চড়থাপ্পড় দিয়ে লাঞ্চিত করে। এই ব্যাপারে প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, এর আগেও বিষয়টির সমাধান করে এই দুজনকে মিলিয়ে দেয়া হয়েছিল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম