ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনসহ মূল আসামী গ্রেফতার করছে র‍্যাব-৩

#

২৩ অক্টোবর, ২০২২,  11:00 PM

news image

নিজস্ব প্রতিবেদক : র‍্যাব-৩ বিগত দিনগুলোতে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকান্ডের আসামী গ্রেফতারের অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক আসামী গ্রেফতার করে।এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ অক্টোবর ২০২২ তারিখ গভীর রাতে রাজধানীর চকবাজার এলাকা হতে কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায় এক যুবককে গলাকেটে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকান্ড মামলার মূল আসামী মোঃ ইব্রাহিম মিয়া বাদল (১৯) মোঃ হৃদয় মিয়া (২৩)মোঃ নিলয় মিয়া (২০) গ্রেফতার করতে সক্ষম হয়। রোববার র‍্যাব-৩ এর নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে র‍্যাব-৩ এর সিইও লেঃকঃআরিফ মহিউদ্দিন জানান ভিকটিম শরীফ মিয়া (২৮) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পৌরশহরের চন্ডিবের মহল্লার মুক্তার মিয়ার ছেলে ।

সে পেশায় একজন মিশুক গাড়ি (বিভাটেক) চালক। সে প্রতিদিনের ন্যায় সে গত ১৩ অক্টোবর ২০২২ ইং   তার মিশুক গাড়িটি নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু উক্ত দিন সে আর বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে তার পরিবারের সদস্যরা লোকমুখে জানতে পারে যে, কুলিয়ারচর থানাধীন ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের শান্তিপুর বাঘমারার বন্দ নামক স্থানে এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পাওয়া গেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখে লাশটি কুলিয়ারচর থানা পুলিশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পরবর্তীতে তারা হাসপাতালে গিয়ে মৃতদেহটি নিখোঁজ শরীফ মিয়ার লাশ বলে সনাক্ত করে। এ প্রেক্ষিতে ভিকটিম শরীফ মিয়ার ভাই মোঃ শিপন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম শরীফের স্ত্রীর সাথে গ্রেফতারকৃত আসামী নিলয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম