ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

চাকরিপ্রার্থীদের জন্য নতুন ওয়েবসাইট নিয়ে এলো গুগল

#

আইটি ডেস্ক

২৫ মে, ২০২২,  10:16 AM

news image

ইন্টারভিউ ওয়ার্মআপ নামে নতুন ওয়েবসাইট নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন গুগল। মূলত চাকরির সাক্ষাত্কারের জন্য প্রার্থীদের প্রস্তুতি গ্রহণে এটি চালু করা হয়েছে। খবর গ্যাজেটসনাউ। প্রতিষ্ঠানটি মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করছে। ফলে ওয়েবসাইটটি থেকে প্রার্থীরা সাক্ষাত্কারের জন্য সহজ নির্দেশনা পাওয়ার মাধ্যমে চাকরির জন্য নিজেদের তৈরি করতে পারবে। একজন ব্যবহারকারী যখন ওয়েবসাইটে অনুশীলন শুরুর বাটনে ক্লিক করবে, তখন গুগল মোট ছয়টি ক্যাটাগরিযুক্ত একটি পেজ দেখাবে। সেখান থেকে ব্যবহারকারী তার পছন্দের ক্যাটাগরি নির্বাচন করবে। একবার নির্বাচনের পর ব্যবহারকারীকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দেয়া হয়ে গেলে গুগলের পক্ষ থেকে উত্তরগুলো মূল্যায়ন করা হবে এবং ইনসাইট দেখানো হবে। ব্যবহারকারী চাইলে একবারে সব প্রশ্নের উত্তর দেখতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম