ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনরতদের ওপর লাঠিচার্জ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৪,  3:57 PM

news image

রাজধানীতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগ মোড় ও শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে জলকামানও ব্যবহার করে পুলিশ। এর আগে, পূর্বঘোষিত সময় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের করা কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান নেয় সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা। এ সময় পুলিশের বাধার সম্মুখীন হন তারা। এরপর সেই বাধা ডিঙাতে গেলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। আন্দোলনকারীরা সেখান থেকে সরে গিয়ে শাহবাগ থানার সামনে ফুলের দোকানগুলোর সামনে অবস্থান নেন। সেখানে তারা ‘বয়স না মেধা, মেধা মেধা’, ‘আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এক দুই তিন চার, পঁয়ত্রিশ আমার অধিকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম