ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

চাউলের খুঁদ মিশিয়ে তৈরী হচ্ছে মরিচ ও হলুদের গুড়া

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৩,  4:05 PM

news image

শেরপুরের নকলায় চাউলের খুঁদ মিশিয়ে মশলা তৈরির অভিযোগে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৮ জানুয়ারি) দুপুরদিকে পৌর শহরের উত্তর বাজার জোড়াব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। তিনি জানান, মিলে চাউলের খুঁদ মিশিয়ে হলুদ, মরিচ, মশলা তৈরি করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল এক অসাধু ব্যবসায়ী। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোজাম্মেল হক (৫০) পিতা মোঃ মমতাজ সাং নকলাকে ১০০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে আর যেনো এমন কাজ না করেন সেজন্য সতর্ক করার পাশাপাশি সাধারণ জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম