ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি মেম্বার আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২২,  12:51 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল হান্নান (৪৫) নামে এক ইউপি মেম্বারকে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুল হান্নান হচ্ছে সুন্দরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও ৩নং ওয়ার্ডের মেম্বার।  মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছাবানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে রাতেই সদর মডেল থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শিশুটির মা জানান,

তার মেয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে সাইকেলযোগে পৌনে দুইটার দিকে বিদ্যালয়ে যাচ্ছিল। যাওয়ার পথে বারিকের মোড় এলাকায় মেম্বার আব্দুল হান্নান তার মেয়ের সাইকেল নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। এসময় সেই শিশুটিও তার সাথে মেম্বারের বাড়িতে যায়। একপর্যায়ে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় মেম্বার আব্দুল হান্নান। পরে তার মেয়েকে ২৫ টাকা দিয়ে কাউকে কিছু না বলার জন্য শাসান মেম্বার। কিন্তু বিকালে স্কুল থেকে ফিরে দুপুরের ঘটনা সম্পর্কে মাকে জানায় মেয়েটি। পরবর্তীতে বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশকে জানানো হলে রাত ৯টার দিকে অভিযুক্ত ইউপি মেম্বার আব্দুল হান্নানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এদিকে সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই মেম্বারকে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম