ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক রাখার দায়ে তিনজনকে ১৪ বছরের কারাদণ্ড

#

১১ জুলাই, ২০২৩,  7:37 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় তিনজনকে ১৪ বছর  করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা  জজ-২য় আদালতের বিচারক গোপাল চন্দ্র রায়। এ সময় আদালতে আসামিরা  উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লার মৃত  আফসারুজ্জামানের ছেলে মোহাম্মদ আলী (৬৭), আব্দুস ছালামের ছেলে রবিউল  আলম রুবেল (৪৩), শহরের লাখেরাজপাড়ার আব্দুল হামিদের ছেলে আবুল কালাম  আজাদ (৪৩)। এপিপি মোঃ শফিকুল ইসলাম (মিলন) জানান, ২০১৪ সালে গোপন সংবাদের  ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শহরের স্বরূপনগরের  উপজেলা পরিষদ মার্কেটে অভিযান চালায়। সেখান থেকে আলাদা দুটি ব্যাগে  ১৭টি ককটেল ও চার কেজি ৬০০ গ্রাম গানপাউডার উদ্ধার করে। এ সময়  মোহাম্মদ আলী, রবিউল আলম রুবেল ও আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়।  পরদিন র‌্যাবের নায়েক সুবেদার কাজী আব্দুল বাছেদ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ  সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন,  নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য গ্রেপ্তারকৃতরা ককটেল ও গানপাউডার মজুদ  করেছিলেন। ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে  পুলিশ। এরপর আদালতে বিচারকাজ শুরু হয়। মামলায় আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম