ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বিরল প্রজাতির নীলগাই দেখতে উৎসুক জনতার ভিড়

#

নিজস্ব প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২২,  2:48 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে বিরল প্রজাতির একটি নীলগাই(গরু) উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঐ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বারিকবাজার হাউসনগর এলাকায় নীল গাইটিকে আটক করা হয়। এ সময় নীলগাইটি দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবির হাতে হস্তান্তর করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহা. আলমগীর রেজা বলেন, সকালে একটি নীলগাই বিলভাতিয়া এলাকায় ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীল গাইটিকে দেখতে পেয়ে আটক করার চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হয়। পরে পিছু নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হাউসনগর এলাকায় চারদিক থেকে ঘিরে নীলগাইটিকে দঁড়ি ব্যবহার করে ধরে ফেলে তারা।

চেয়ারম্যান আরো বলেন, ‘নীলগাইটির ব্যাপারে ঢাকা থেকে বন বিভাগের কর্মকর্তা ও ৫৯ বিজিবির অধিনায়ক আমার সঙ্গে যোগাযোগ করেছেন।’ তিনি এ ব্যাপারে শিবগঞ্জ ইউএনওকে অবহিত করে প্রাণীটি সন্ধ্যার দিকে সোনামসজিদ সীমান্ত ফাঁড়িতে হস্তান্তর করেছেন। নীলগাইটি সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে এসেছে বলেও জানান চেয়ারম্যান। সংশ্লিষ্ট ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা বলেন, বিজিবি নীলগাইটি বুঝে পেয়েছে। সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির ছোট পরিসর থেকে এটি জেলা সদরের ব্যাটালিয়নের বড় স্থানে নিয়ে আসা হয়েছে। প্রাণীটি বিলুপ্ত ও বিরল প্রজাতির। শিবগঞ্জ’র ইউএনও আবুল হায়াৎ বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর প্রাণীটি উদ্ধার করে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।। উপজেলা প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। বর্তমানে নীল গাইটি সুস্থ রয়েছে। নীল গাইটিকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এটি বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তর থেকে আসা দলের নিকট বিজিবি হস্তান্তর করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম