ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে ডিপিএইচই এর কর্মচারীদের বিদায় ও বরণ

#

১৫ নভেম্বর, ২০২৩,  10:19 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা ও উপজেলার ৪জন কর্মচারীর বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দফতরটির নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। দফতরটির প্রাক্কলনিক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দফতরটির ভোলাহাট উপজেলার সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার,

সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জন পলাশ হাসদা, নাচোল উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী, গোমস্তাপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম, শিবগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. বাবুল আকতার প্রমুখ। অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহবান জানান। অনুষ্ঠানে অবসরজনিত বিদায় প্রদান করা হয় দফতরটির সদর উপজেলার মেকানিক মো. আবুল আহসান, বদলি জনিত বিদায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল বারী, বদলিজনিত বিদায় ক্যাশিয়ার মো. শফিকুল  ইসলাম এবং আগমন উপলক্ষে ক্যাশিয়ার মো. অহিদুল ইসলাম-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম