ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন গৃহের কাজের মান যাচাই করতে সরেজমিনে জেলা প্রশাসক

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২২,  10:07 PM

news image

মুজিববর্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না"- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মান কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর  কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের  ৩য় পর্যায়ের  নির্মাণাধীন গৃহের উপকরণ ও কাজের মান সরেজমিন যাচাই করতে চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক এ কে এম গালিভ খানসহ সকল অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং এসিল্যান্ডগণ শনিবার (২৯ জানুয়ারি  ২০২২)  জেলার সকল উপজেলা  পরিদর্শন করেন ।

এ সময়  প্রকল্পের নির্ধারিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী ঘর নির্মিত হচ্ছে কিনা সেটা যাচাই করা হয়। জেলা প্রশাসক মহোদয় কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ে ঘরের কাজ শেষ করতে  নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক মহোদয় ও অন্যান্য কর্মকর্তাগণ বিভিন্ন উপজেলার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের  উপকারভোগীদের সাথেও  কথা বলেন এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য আয়বর্ধক কর্মকান্ডে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধকরণসহ  বিভিন্ন বিষয়ে তাদের খোঁজ খবর নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম