ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

চাঁদ দেখা গেছে, ঈদ ১৭ জুন

#

০৮ জুন, ২০২৪,  8:15 AM

news image

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে। শুক্রবার (৭ জুন) রাতে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এর আগে, জিলহজ মাসের চাঁদ দেখতে ধর্মমন্ত্রীর সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিকে, সৌদি আরবে বৃহস্পতিবার (৬ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। উল্লেখ্য, জিলহজ আত্মত্যাগের মাস। মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আ.) এ মাসেই নিজের প্রিয় সন্তান ইসমাইলকে (আ.)-কোরবানির মাধ্যমে প্রভুপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যদিও আল্লাহর বিশেষ রহমতে ইসমাইল (আ.) এর পরিবর্তে একটি পশু কোরবানি হয়েছে। সেই থেকেই বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা প্রতি বছর ঈদুল আজহায় গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করে থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম